আহ্সান হাবীব, মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা প্রশাসকের অবদলি আদেশ প্রাপ্তির পর জেলা ছেড়ে যাওয়ার আগে পুর্বের তারিখের ফাইলপত্র এবং ব্যাংক চেক সাক্ষরের মাধ্যমে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করে যাচ্ছেন মাগুরা জেলা প্রশাসক এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।
২১শে আগস্ট বুধবার দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ হয়ে পুলিশ পাহারা উপেক্ষা করে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগের সরকারি বাসভবনের ভিতরে ঢুকে পড়েন তারা। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী মোঃ মেহেদী হাসানকে কিছু ফাইলসহ ঘেরাও করে রাখা হয়। এ সময় ফাইলগুলো মাসিক মিটিং এর ফাইল যেগুলো সই করানোর জন্য নেওয়া হয়েছে বলে উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের জানান তিনি ।
পরে জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও এর খবর পেয়ে জেলা বিএনপি আহবায়ক আলি আহমেদ, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি এ বাকের সহ অন্যান্যরা সেখানে উপস্থিত হন। নেতৃবৃন্দ বাসভবনে উপস্থিত জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং পুর্বের দিনের ফাইলপত্র এবং চেকবই স্বাক্ষর না করতে অনুরোধ জানান তারা।
এ সময় সেখানে উপস্থিত মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল কাদের জানান, সরকারি টাকা সরকারের বিধি-বিধান অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় খরচ হয়। এর বাইরে খরচ করার বা নেওয়ার কোন সুযোগ নাই। তবুও আপনাদের অভিযোগের প্রেক্ষিতে নতুন জেলা প্রশাসক যোগদানের আগে কোনো চেক যাতে স্বাক্ষর না হয় সে বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বস্ত করেন তিনি।
পরে খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস ভবনের সামনে উপস্থিত লোকজনকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
https://slotbet.online/