• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কুমিরা– গুপ্তছড়া ফেরিঘাট কমলো নৌযান ভাড়া, উন্মুক্ত হবে নৌযান পারাপার

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

ছাত্র-জনতার দাবির মুখে চট্টগ্রাম সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা রুটে  কমেছে স্পিড বোট সহ অন্যান্য নৌযানের ভাড়া। বৃহস্পতিবার দুপুরে কুমিরা ঘাটে বিআইডব্লিউটি এ,টিসি কর্তৃপক্ষ ,যাত্রী আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকদের এক যৌথ মতবিনিময় সভায় এই ভাড়া পূননির্ধারন করা হয়।

বৈষম্যবিরোধী যাত্রী আন্দোলনের ব্যানারে দীর্ঘদিন ধরে  নৌযানসমূহের ভাড়া নির্ধারন করার জন্য সাধারন যাত্রীরা দাবী জানিয়ে আসছিল। এর আগে দু’দফে ভাড়া কমানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখান করে। শুক্রবার সকাল থেকে পূননির্ধারিত  নৌযানসমূহের ভাড়া কার্যকর করার কথা জানিয়েছেন ঘাট ইজারাদার প্রতিনিধি জগলুল হাছান নয়ন।

সূত্রে জানা গেছে,স্পিড বোট ভাড়া ইতোপূর্বে নির্ধারিত ৩১০ টাকার স্থলে ২৫০ টাকা,মালের বোট বা সার্ভিস বোট যাত্রীপ্রতি ১৫০ টাকার স্থলে ১২০ টাকা এবং জাহাজ ভাড়া যাত্রীপ্রতি ১৪০ টাকার স্থলে ১২০ টাকা পূননির্ধারিত হয়। নৌমন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, আগামী এক মাসের মধ্যে এ ভাড়া আরো কমবে।  এ রুটে উন্মুক্তভাবে যাত্রী পারাপারের সুযোগ দেয়ার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা –প্রকৌশলী বেলায়েত হোসেন, এডভোকেট সেকান্দর বাদশা,নুরুল মোস্তফা খোকন,জাহাঙ্গীর বাবর,ফোরকান উদ্দিন রিজভী, আজমত আলী বাহাদুর,অধ্যাপক শোয়েব আহমেদ, মোকতাদের আজাদ খান,আমিনুর রসুল বাবুল,সাংবাদিক সালেহ নোমান, ওমর ফয়সাল,খাদেমুল ইসলাম, নজরুল মাহমুদ, সাজ্জাদ হোসেন জিহাদ,রাকিব উল্যা,আশরাফুল আলভী,শামীম হোসেন প্রমুখ

বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিএর পরিচালক এ.কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের  ৯ সদস্যের একটি দল সীতাকুণ্ডের কুমিরা ঘাটে যান। তারা কুমিরা- গুপ্তছড়া ঘাটের অবকাঠামোগত পরিদর্শন করে ফেরিঘাট চালু ও সন্দ্বীপ প্রান্তে উপকূলীয় বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই সহ সাইট নির্ধারণের রিপোর্ট পেশ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/