• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ভারী বর্ষণে থামকে গেছে জনজীবন তলিয়েছে সন্দ্বীপ

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ১৪৯ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

গত পাঁচ দিন থেকে সাড়া দেশের ন্যায় সন্দ্বীপে ও শুরু হয়েছে থেমে থেমে ভারী বর্ষণ । থমকে গেছে বিভিন্ন স্হানে এলাকাবাসির দৈনন্দিন কাজ কর্ম।পানির নিচে তলিয়েছে বাড়ী ঘর।

শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বিপকে পড়েছেন, সেইসাথে বিপাকে পড়েছেন গবাদিপশু পালন কারিরা । এছাড়া অফিস আদালতের কর্মকর্তা সহ শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে ভোগান্তি

এদিকে ভারি বর্ষণের ফলে আগাম শীতকালীন সবজি সহ মরিচ, বেগুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। অফিস গুলোতে লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। গতকাল সকাল থেকে সন্দ্বীপের পশ্চিম মাইটভাংগা সারিকাইত, মগধরা, মুছাপুর, পৌরসভা,বাউরিয়া ,কালাপানিয়া, হরিশপুর, আমানউল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে ঘর – বাড়ি রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে রয়েছে , মানুষ চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করছে।

সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদের তথ্য মতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় উপজেলায় বৃষ্টি পাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে ১২৯মিলিমিটার। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬৮.৪ মিলিমিটার, গত ৪৮ ঘন্টার বৃষ্টি হয়েছে ১৯৭ মিলিমিটার, ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আরো জানিয়েছেন যা এই চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/