• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ছাতকে নাগরিক স্বার্থে পৌর কর্তৃপক্ষকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ১২ দফা দাবী

সেলিম মাহবুব / ১২৯ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:
ছাতকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে পৌরসভার উন্নয়ন কার্যক্রমের জন্য ১২ দফা দাবী লিখিতভাবে উপস্থান করা হয়েছে।পৌরসভার নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি উত্থাপন করে পৌর কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন ছাত্র সমাজ। সোমবার দুপুরে ছাত্র সমাজের দেয়া স্মারক লিপি গ্রহণ করেন উপস্থিত পৌর কাউন্সিলর এবং পৌর কর্মকর্তাবৃন্দ। উত্থাপিত দাবীগেুলো যৌক্তিক বলে বিবেচনা করে ক্রমান্বয়ে বাস্তবায়নের আশ্বাস দেন কর্তৃপক্ষ। এসময় পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম ও পৌর সভার কর আদায়কারী জামাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।। ছাত্র সমাজের দাবীগুলো হলো বিগত ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ অনতিবিলম্বে সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করে দেয়া, ছাতক পৌর এলাকায় ময়লা ফেলার জন্য বাসায়-বাসায় অথবা পয়েন্টে-পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিন সরবারাহের ব্যবস্থা করা এবং সেন্ট্রাল ডাম্পিং স্টেশনের কাজ তড়িৎ গতিতে শেষ করা, পৌরসভার অভ্যন্তরের ফেরিঘাট সমূহে ইজারাদার কর্তৃক সাধারণ মানুষদের হয়রানি বন্ধ এবং সরকারিভাবে নির্ধারণকৃত ভাড়া আদায় করা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, ছাতকের কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা, ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সংস্কারকৃত পুকুর রক্ষণাবেক্ষনে পৌরসভাকে দায়িত্ব গ্রহণ করা এবং পৌরসভার গুরুত্বপূর্ণ স্হান সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ছাতক-সিলেট রোডে সিএনজি ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা, শহরের কাস্টমস রোডে পৌর সভার পক্ষ থেকে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা, ছাতকের মূল পয়েন্ট ও ফুটপাত হকার থেকে মুক্ত করে জন সাধারণের দুর্ভোগ লাঘব করা, ছাতক পৌর এলাকায় সুনামধন্য প্রতিষ্টান ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার সামনের রাস্তা ও মুক্তিরগাঁও গ্রামের প্রবেশ পথে বট গাছ সংলগ্ন রাস্তার দ্রুত সংস্কার, যত্রতত্র গাড়ি পার্কিং ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যকরী উদ্দ্যোগ গ্রহণ করা এবং সকল ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/