• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ধামইরহাটে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জনতার ঢল

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বিএনপি’র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৪ ও ১৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে গণহত্যা, খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।বৃহস্পতিবার (১৫ আগষ্ট) ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে দলীয় কার্যালয়ে জমায়েত হয়। পৌর যুবদলের আহ্বায়ক মো. আলতাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের সাবেক এমপি মো. সামসুজ্জোহা খান। বক্তব্যে তিনি বলেন ‘খুনি হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি করেন এবং যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান’। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এম এ ওয়াদুদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুর রহমান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মো. হানজালা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. চপল, নেত্রী শাহিনা ইয়াসমিন, ছাত্রনেতা রবেল হোসেন রতন, মনসুর আলম, রোমন, অভি, আবু সাঈদসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/