• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

খুলনার বিভাগীয় কমিশনার এর সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খান মোঃ আতিকুর রহমান / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

আমরা ভবিষ্যতে সুন্দর একটি দেশ দেখতে চাই। জনগণের সেবক হিসেবে কারও সঙ্গে বৈরিতা ও বৈষম্যতা দেখানোর সুযোগ নেই। প্রচেষ্টা থাকবে জনগণকে সর্বোত্তম সেবাটা দেওয়ার।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বুধবার সন্ধ্যায় সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দলটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেন, আমাদের সন্তানরা আমাদেরকে বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা দিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো একটি শান্তিপূর্ণ দেশ গঠন করবে। একাজে পুলিশ বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে পুলিশও বৈষম্যহীনভাবে সেবা দিতে পারবে।
মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারি কর্মকর্তাদের আইন ও বিধি অনুযায়ী কাজ করার আহবান জানিয়ে বলেন, তার দল সকল কাজে সহযোগিতা করবে। সনাতন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তায়ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বৈষম্যহীন ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/