• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

খুলনা মুগ্ধ(শিববাড়ী) চত্বর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

বৈষম্যহীন ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে চলমান সহিংসতা, ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও অরাজকতায় ক্ষতিগ্রস্ত ও ভীতসন্ত্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দোগে আজ দুপুর পরবর্তি মু্গ্ধ চত্বর সাবেক শিববাড়ী মোড়ে হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সারাদেশে চলমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রতিনিয়ত তাদেরকে হেয়প্রতিপন্ন করার তিব্র প্রতিবাদ ও ধিক্কার জানায় সংখ্যালঘুরা।

বিভিন্ন প্যানা, ফেষ্টুন ও হাতে লেখা পোষ্টারের মাধ্যমে তারা তাদের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। নির্যাতন বন্ধ কর, এগিয়ে এসো দাপটে ধর্ম হবে বাচাঁতে, স্টপ কিলিং হিন্দু ইন বাংলাদেশ, যদি চাও স্বাধীনতা রুখেদাও সাম্প্রদায়িকতা, এই দেশেতে জন্ম আমার এই দেশেতেই যেন মরতে পারি, আমার মাটি আমার মা আমরা বাংলাদেশ ছাড়বো না, আমার বাড়ি আগুন কেনো? আমার বাড়ি ভাঙলো কেনো?,বিবাদ নয় সহায়তা বিনাশ নয় ভাবগ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি, কথায় কথায় ভারত যা দেশটা কারো বাপের না!, তুমি কে আমি কে বাঙালী বাঙালী, হিন্দু হিন্দু ভাই ভাই কথা নয় কাজে চাই, বাংলাদেশ স্বাধীন হলো আমরা কি হলাম পরাধীন?, বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, এই স্বাধীন বাংলায় সনাতনীদের ঠাই নাই, স্বাধীন দেশে বৈষম্য কেন?।

সনাতন ধর্মম্বলীর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাধারন মানুষেরা তাদের ও তাদের বাড়ী-ঘর ও সহায় সম্পত্তির সার্বিক নিরাপত্তা বিধান সহ স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বসবাস করতেই তাদের এই বিক্ষোভ ও সমাবেশ।

খান মোঃ আতিকুর রহমান,
স্টাফ রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/