• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪

ব্যুরো ডেস্ক / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সিলেট বিভাগের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করেছে রেপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি টিম ৩১ জুলাই ভোররাত পৌঁনে ৫ টার দিকে সিলেট বিভাগের বিভিন্ন স্থান ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে মাদকের এ চালান ও ৪ মাদক কারবারিকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১০৪৯ বোতল ফেনসিডিল, ৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়। আটক রতন কাজী (৪২) ওই এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের আরেকটি টিম বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ৮৪৯ বোতল ফেনসিডিলসহ মো. কামাল আহমেদ (৪২) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করে। কামাল সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা। একই দিন আরেকটি অভিযানে র‌্যাব-৯ এর আরেক টিম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে ১৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এর আগের দিন (৩১ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৯ এর একটি টিম সিলেট জেলার ওসমানীনগর থেকে ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা দুজন হলেন- যশোর জেলার শার্শা থানার মো. জিয়ারুল ইসলাম (৪৬) মো. রহিম বাদশা (৪৫)। মাদক নিয়ন্ত্রণে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/