ভোলা বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে মোঃ আওলাদ হোসেন ( ৩৫ ) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ ।
রবিবার (১৪ জুলাই) ভোর ৪:৩০ মিনিটের সময় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের হাকিম উদ্দিন চৌরাস্তায় যাত্রীবাহী একটি অটোতে অভিযান চালিয়ে মোঃ আওলাদ হোসেন ( আলাউদ্দিন) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার কর্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: মামুন অর রশিদ জানান, রবিবার ভোর সাড়ে ৪:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান বিপিএম’র দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মো: জব্বারুল ইসলামের সার্বিক তত্বাবধানে এসআই মো: সিজার হেসেন সঙ্গীয় এএসআই মো: হেলালুর রহমান সহ পুলিশের একটি টিম বোরহানউদ্দিন থানার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হাকিম উদ্দিন বেড়ীবাঁধ সংলগ্ন চৌরাস্তার উপর চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি অটোতে তল্লাশি চালিয় মো: আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন কে ৯ হাজার’ ৮’ শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
https://slotbet.online/