• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

ঈদের আগে বস্তিবাসীর ‘স্বপ্ন’ পুড়ে ছাই

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির দুই শতাধিক কাঁচাঘর। গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশ মানুষ।

রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে বিকেল ৪টা ৫ মিনিটে বনানী ১নং গেইটের পাশের এই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও। রাজধানীর যানজটের কারণে কয়েকটি ইউনিট আসতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লাগে। ততক্ষণে বস্তিটির বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ লাগা এই আগুনে তাড়াহুড়ো করে বের হয়ে যাওয়ায় অনেকে ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে তাদের সর্বস্ব হারিয়ে তারা এখন চোখে-মুখে শুধু অন্ধকার দেখছেন।

আগুনে পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন সালমা। তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে কোনো রকম বের হতে পারলেও ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেননি। তার স্বামী রিকশা চালান। তাদের অন্য কোনো অবলম্বন না থাকায় এখন পুরোপুরিই নিঃস্ব হয়ে গেছেন বলে জানান সালমা।

শুধু সালমা নন, এই বস্তিতে থাকা বেশির মানুষের অবস্থা একই। শেষ সম্বলটুকু হারিয়ে তারা এখন দিশেহারা। নগরবাসী যখন ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় তখন তারা ‘স্বপ্ন’ পুড়ে যাওয়ার কষ্টে মুহ্যমান।

গত কয়েক দিন ধরেই দেশে অস্বাভাবিক অগ্নিকাণ্ড ঘটছে। আজ এটি ছাড়াও আরও দুটি আগুনের ঘটনা ঘটে। ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকান। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ডের কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।source : dhakamail


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/