• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

রমজানে অসহায় প্রাণীর জন্য জয়া আহসানের আর্জি

Reporter Name / ২৮০ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রাণীপ্রেমী হিসেবেও সুনাম রয়েছে। বিভিন্ন সময় প্রাণীদের প্রতি জয়ার ভালোবাসা দেখা যায় সামাজিকমাধ্যমেও।

গেলো করোনা মহামারির সময়ে তিনি নিজে রান্না করে ঢাকার রাস্তায় থাকা অসহায় কুকুরদের খাইয়েছেন। পশুপ্রেমের জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১২ মার্চ) শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। রমজান মাসে দিনের বেলায় দোকান-রেস্তোরাঁগুলোর বড় অংশ বন্ধ থাকে। এতে অসহায় অবস্থায় পড়ে অবলা প্রাণী কুকুর। কারণ সারা দিন পথে পথে ঘুরে মানুষের দেওয়া খাবার খেয়েই বাঁচে কুকুরেরা। যেহেতু রমজানে মানুষ দিনের বেলা খাবার খায় না, ফলে কুকুরদেরও খাদ্য সংকট দেখা দেয়। এবার বিষয়টি নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জয়া আহসান।

সবার প্রতি আর্জি জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে লেখেন, আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।

সবশেষ দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসানকে দেখা গেছে ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ৯ ফেব্রুয়ারি। নুরুল আলম আতিক নির্মিত সিনেমাটিতে আরো অভিনয় করেন আহমেদ রুবেল, তারিক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/