এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও শহরে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। আবাসন ও বাণিজ্যিক চাহিদা মেটাতে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। তবে এসব ভবনের অনেকগুলোতেই মানা হচ্ছে না নির্মাণবিধি ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)। কোথাও অনুমোদিত নকশার বাইরে বাড়ানো হচ্ছে তলার সংখ্যা, কোথাও রাখা হচ্ছে না ভবনের চারপাশে প্রয়োজনীয় ফাঁকা জায়গা। আবার বাণিজ্যিক ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা দেখানো হলেও সেখানে গড়ে তোলা হচ্ছে দোকান, শোরুম ও ব্যাংকের মতো প্রতিষ্ঠান। এতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভবনগুলোতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঠাকুরগাঁও পৌরসভা।
প্রায় ৩০ বর্গকিলোমিটার আয়তনের ঠাকুরগাঁও পৌরসভায় বসবাস করেন প্রায় দেড় লাখ মানুষ। জনসংখ্যা ও নগরায়ণের সঙ্গে বাড়ছে আবাসনের চাহিদা। সেই চাহিদা পূরণে শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েকটি বহুতল ভবনের অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের সামঞ্জস্য নেই। অভিযোগ রয়েছে, কোনো কোনো ভবনে অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণ করা হয়েছে। আবার পাশাপাশি দুটি ভবনের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব রাখা হয়নি। বাণিজ্যিক ভবনের অনুমোদিত নকশায় নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা থাকলেও বাস্তবে সেখানে ব্যাংক, শোরুম ও বিভিন্ন দোকান পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করায় দিন দিন ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে এসব ভবনে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাঁদের মতে, ভবন নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি থাকা জরুরি।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী, ভবন নির্মাণের ক্ষেত্রে কাঠামোগত নকশা, অগ্নিনিরাপত্তা, আলো-বাতাস চলাচল, প্রয়োজনীয় খালি জায়গা এবং অন্যান্য কারিগরি শর্ত অনুসরণ করতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ বাস্তবায়ন করা বাধ্যতামূলক।
ঠাকুরগাঁওয়ের একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেকোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ, সঠিক নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা প্রকৌশলগত নকশা অনুসরণ না করলে ভবনের কাঠামোগত স্থায়িত্ব কমে যেতে পারে। এতে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সরোয়ার হোসাইন বলেন, গত তিন বছরে জেলায় বহুতল ভবন নির্মাণ ও প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য মোট ৪০টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন জেলায় বহুতল ভবন নির্মাণের প্রবণতা বাড়ার বিষয়টি তুলে ধরে। তবে শুধু ভবন নির্মাণ করলেই হবে না, সেখানে অগ্নিনিরাপত্তাব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বহুতল ভবনে জরুরি বহির্গমনের জন্য বিকল্প সিঁড়ির ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু অনেক ভবনেই এ ধরনের ব্যবস্থা রাখা হয়নি। এতে কোনো কারণে ভবনে আগুন লাগলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
শহরে বহুতল ভবন ও ফ্ল্যাটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ফ্ল্যাট কিনছেন। তবে ভবনের নির্মাণকাজের মান ও নিরাপত্তা নিয়ে তাঁদের মধ্যেও উদ্বেগ রয়েছে।
কয়েকজন ফ্ল্যাট ক্রেতা বলেন, নিজের একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার স্বপ্ন থেকেই তাঁরা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ফ্ল্যাট কেনার ক্ষেত্রে শুধু ভবনের সৌন্দর্য, সুযোগ-সুবিধা কিংবা দাম বিবেচনা করলেই হয় না; নির্মাণকাজের মান, কাঠামোগত নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। কারণ, সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে হলে ভবনটির নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত কি না, তা যাচাই করা জরুরি। তাই ক্রেতাদের স্বার্থে অনুমোদনবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, একটি শহরে বহুতল ভবন নির্মাণের নামে ইচ্ছেমতো নিয়ম ভাঙার সুযোগ নেই। পৌরসভার অনুমোদিত নকশায় যত তলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, তার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করা সরাসরি বিধিবিধানের লঙ্ঘন। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই সবার প্রত্যাশা। পৌর কর্তৃপক্ষ শুধু নকশার অনুমোদন দিয়েই তাদের দায়িত্ব শেষ করতে পারে না। কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আইন আলাদা হতে পারে না। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদনবহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শহরের অট্টালিকা ডটকম নামে একটি বহুতল ভবনের নির্মাণকাজের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার আকাশ বলেন, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন তাঁদের রয়েছে। যাচাই-বাছাই করেই তাঁরা নির্মাণকাজ শুরু করেছেন।
তবে পৌরসভা থেকে ভবনটির সাততলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নেওয়া হলেও বর্তমানে নয়তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটিও ম্যানেজ করা হবে।’ এ সময় ভবন নির্মাণসংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অনুমোদনের বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও সেগুলোর সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান ওই সাইট ইঞ্জিনিয়ার।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, পৌরসভা থেকে কোনো বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করা হয়। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণের সুযোগ নেই। কোনো ভবনমালিক অনুমোদনের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত তলা নির্মাণ করলে
https://slotbet.online/