• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ শেখ হাসিনা ফিরতে চাইলে ভারত তাকে হস্তান্তর করুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের অভিযোগ-উত্তেজনা ও রক্তক্ষয়ের শঙ্কা হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান ৩১ জেলায় ৮০ টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুপারির পাওনা টাকা নিয়ে বিরোধ, হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বিরলে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুর রহমান (মনু) দোয়া ও সমর্থন কামনা

দেবিদ্বারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুবদল নেতা রেজাউল করিম সুমন, শরিফুল ইসলাম, মো. রুবেল, ফেরদৌস আহম্মেদ, রুস্তম সরকার ও শাজু চৌধুরী। এছাড়া উপজেলা যুবদল নেতা আবুল বাশার, আসলাম সরকার, আতিকুর রহমান ও বিল্লাল মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, দেশের জানমালের নিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/