• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ শেখ হাসিনা ফিরতে চাইলে ভারত তাকে হস্তান্তর করুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের অভিযোগ-উত্তেজনা ও রক্তক্ষয়ের শঙ্কা হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান ৩১ জেলায় ৮০ টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুপারির পাওনা টাকা নিয়ে বিরোধ, হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বিরলে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুর রহমান (মনু) দোয়া ও সমর্থন কামনা জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের অভিযোগ-উত্তেজনা ও রক্তক্ষয়ের শঙ্কা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২১ নভেম্বর (শনিবার) সকালে ওই উপজেলার ৭ নম্বর রাতোর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ (২১ নভেম্বর) প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজন জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেয়। উপায় না পেয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে রাণীংশকৈল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আব্দুল হাকিম।

অভিযুক্তরা তারা হলো-মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) ও মো. ইসলাম (৪৮)। তারা সবাই রাতোর ইউনিয়নের গরকতগাঁও এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আব্দুল হাকিমের অভিযোগ , বাহেরপাড়া মৌজার ৪৪৪ নম্বর দাগে, এসএ রেকর্ডের ৩১ নম্বর খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে ১৯৭১ সালে তার বাবা ও চাচা ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে মাঠ জরিপে তাদের নামে মাঠপর্চা হয় এবং ওই মৌজার চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেটও প্রকাশিত হয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। বিষয়টি প্রশাসন সমাধানে সাহায্য না করলে যে কোন সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জমিটি পৈতৃক সম্পত্তি। বন্টনে শরিকরা সবাই পাওয়ার কথা। কিন্তু কৌশলে আব্দুল হাকিম ওই জমি তার নিজের নামে নিয়ে কাগজ করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি পুলিশ তদন্ত করবেন বলে জানিয়েছেন। আমরা চাই জমির ভাগ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/