কুমিল্লার দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল হাই কায়সার তাঁর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁকে সাজানো মাদক মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কায়সার এসব দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে তাঁর পোল্ট্রি ফার্মে পুলিশের অভিযানের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
কায়সার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আবারও দলের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
তবে অভিযোগ অস্বীকার করে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খামার থেকে কায়সারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মাদক সেবনের অভিযোগে সাজা পাওয়ার পর একই রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আবদুল হাই কায়সারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করে।
https://slotbet.online/