• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমান্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন দেবিদ্বারে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যুবদল নেতা কায়সারের সংবাদ সম্মেলন বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত চীনে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ পলিথিন বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালশিতে বস্তি স্কুলের শিশুদের নিয়ে উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ, সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিরলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

কালশিতে বস্তি স্কুলের শিশুদের নিয়ে উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক ;  / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা, ১৫ অক্টোবর: উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামীণ শিক্ষা পরিচালিত বস্তি স্কুল প্রজেক্টের শিশুদের জন্য আজ মিরপুরের কালশি ইসলামিয়া স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এ ধরনের আয়োজন একমাত্র উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনই করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল সিসিল ডেলিভ, ডেপুটি ডিরেক্টর ওর‍্যালি ডুয়ে এবং কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল হক। এ ছাড়া ডিকাথলান বাংলাদেশ, কিয়াবি বাংলাদেশ ও গ্রামীণ শিক্ষার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে বস্তি স্কুলের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে। ডিকাথলান ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের খেলার উপযোগী করে মাঠটি প্রস্তুত করা হয়েছে, যেখানে এখন শিশুরা নিয়মিত খেলাধুলা করতে পারছে।

অনুষ্ঠানে সিসিল ডেলিভ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ওয়াহিদুল হক শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করেন। তিনি জানান, প্রতি বছর শিশুদের জন্য “ইমাজিন প্রজেক্ট” নামে একটি লিডারশিপ প্রোগ্রাম আয়োজন করা হয়। ইমাজিন প্রজেক্টের তৃতীয় বছর উপলক্ষে অনুষ্ঠানে শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং শিশুদের পরিচালিত চারটি প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হয়।

শিশুরা যেন নিজেদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যে উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/