• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমান্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন দেবিদ্বারে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যুবদল নেতা কায়সারের সংবাদ সম্মেলন বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত চীনে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ পলিথিন বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালশিতে বস্তি স্কুলের শিশুদের নিয়ে উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ, সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিরলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ, সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁঞা ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান রহিম বক্স চিশতি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীশিক্ষার প্রসার ও আলোকিত সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আলোচনা সভা শেষে একাদশ শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/