• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

নিজস্ব প্রতিবেদকঃ / ২১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকা, [রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬]:দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসেই চালু হতে যাচ্ছে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার”। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিল্পকারখানা ও ইন্ডাস্ট্রি থেকে শ্রমিক ও কর্মীদের চাহিদা চিহ্নিত করে একটি অনলাইন ও অফলাইন ডাটাবেস প্রস্তুত করা হবে। এই ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’-এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।

প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে ঢাকায় এটি চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে এবং দেশের ৬৪টি জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু এবং দেশব্যাপী ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। তারই ধারাবাহিকতায় দেশের শিক্ষিত জনগণ এবং মূলধারার শিক্ষার বাইরে থাকা যারা জব মার্কেটে প্রবেশ করতে চান, তাদের সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ।

মাহদী আমিন আরও যোগ করেন, আমাদের দেশের মূল শক্তি আমাদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ এবং আমরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আধুনিক যুগের চাহিদানুযায়ী কোন সেক্টরে কী ধরণের দক্ষতা প্রয়োজন, তা চিহ্নিত করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়নকারী প্রতিষ্ঠানের সাথে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার পদ্ধতিও এই সেন্টারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬, শিশু শ্রম নিরসন, নিন্মতম মজুরি বোর্ড এবং বাংলাদেশ শ্রম বিধিমালা সংক্রান্ত মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিভিন্ন কাজের অগ্রগতি বিস্তারিত তুলে ধরেন।

উক্ত সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/