• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

ঘরের পেছনের দরজা ভাঙা, খাটে পড়ে ছিল গৃহবধূর মরদেহ

মো. শামীম হোসাইন: / ২৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেসমিন বেগম বাড়িতে একাই ছিলেন। রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে যায়। এ সময় জেসমিনকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির পেছনের দিকে যায় সে। পরে ঘরের ভেতরে খাটের ওপর জেসমিন বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, ঘরের পেছনের দরজা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তাদের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। মালামাল লুটে নেওয়ার সময় বাধা দেওয়া অথবা দুর্বৃত্তদের চিনে ফেলায় জেসমিন বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপারসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও কাউখালী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/