• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ সচিব

মোঃ দেলোয়ার হোসেন / ১৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ আজ (শনিবার) দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র এবং স্পেশাল স্কুল ফর ডিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় সচিব বলেন, এই কার্যক্রমগুলো উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধীরা উপকৃত হবে। প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ। ভিন্ন দৃষ্টিতে না দেখে তাদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।

সচিব জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্রে পরিদর্শন করেন।

এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হোসেনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনা খালিশপুর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/