• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ট্রাকচালকের চিরকুট লিখে আত্মহত্যা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ২৩৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে আলামিন (৩৫) চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন এবং ৫ বছরের এক পুত্র সন্তানের জনক তিনি। গত সাত মাস ধরে তিনি ঝিনাইদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রয়েল ইন্টারন্যাশনাল স্কুলের পাশে চঞ্চলের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলামিনের সঙ্গে ফোনে তার স্ত্রীর শেষবার কথা হয়। এরপর থেকে তিনি যোগাযোগ না করায় উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে ভাড়াবাসায় যান আলামিনের দাদী। সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় আলামিনের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় কক্ষের ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যা তিনি তার স্ত্রীর উদ্দেশে লিখে গেছেন।

চিরকুটে তিনি লেখেন_আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না। পারলে আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে টাকা ছাড়া কারও মূল্য নেই। চেয়েছিলাম তোমাকে নিয়ে ভালো থাকতে, কিন্তু পারলাম না। মৌসুমি, পারলে আমার ছেলেকে ভালোভাবে মানুষ করবে। না পারলে কোনো এতিমখানায় দিও, কিন্তু কখনোই আমার কোনো আপন আত্মীয়ের কাছে দিও না। আমি কিছু ঋণ রেখেছি, তাদের কাছেও ক্ষমা চাইছি। যদি পারেন, আপনারা আমাকে মাফ করে দেবেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/