মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্তর আহমেদকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ ) সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি অন্তরের বিরোধে বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম,দুর্নীতিসহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত ৪১ নম্বর আসামি ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এজাহার ভুক্ত আসামি ছিলেন অন্তর আহমেদ। দীর্ঘদিন পলাতক থাকায় গ্রেপ্তার করতে সম্ভব হয় নাই। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃত ওই আসামিকে আদালতে পাঠানো হবে।
https://slotbet.online/