• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে সাধারণ ও সর্বস্তরের খেটে খাওয়া মানুষের সহায়তায় ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৭তম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৩০০ জন সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত, এতিম, পথশিশু, অসহায় ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য দুই টাকায় ইফতারের আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহীদ মিনার প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স শরিফুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহ, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক (সার্বিক) মোঃ রাশেদ আহমেদ, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মোঃ শাহাবুদ্দিন, সহ-যোগাযোগ বিষয়ক সমন্বয়ক নাসিম শাহরিয়ার তানমন এবং সদস্য মোঃ ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ সামির শাকির এবং নিরাপদ সড়ক আন্দোলনের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হলেও স্বস্তির হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানবিক এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/