• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আরিফুজ্জামান (সাগর) / ২৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের Federal Bureau of Investigation (এফবিআই)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন Suhel Daud।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আইজিপি এফবিআই প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে Police Bureau of Investigation (পিবিআই), Criminal Investigation Department (সিআইডি), Anti-Terrorism Unit (এটিইউ) এবং Counter Terrorism and Transnational Crime Unit (সিটিটিসি)-এর সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/