নান্দাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের বহিস্কৃত সদস্য সচিব ইস্তেহারুল করিম টিপু সুলতান (৩৩) কে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। আজ রবিবার রাতে তাকে গ্রেফতার করে। গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইস্তেহারুল করিম টিপু সুলতান কে প্রধান আসামী ৪ জনের নামে মামলা দায়ের করের তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী। ইস্তেহারুল করিম টিপু সুলতান উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানের ঘনিষ্ট সহচর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিরোধীতার দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।
মামলার এজহার সূত্রে জানা গেছে- বিগত ৪ বছর আগে পর্বে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা জান্নাতুল ফেরদৌস বিথী কে বিয়ে করে। বিয়ের উপঢৌকন হিসেবে ২,৫০,০০০ টাকার আসবাবপত্র ও ব্যবসার জন্য ৪,০০,০০০ টাকা নগদ গ্রহণ করে। পরবর্তীতে বিভিন্ন অযুহাতে আরও ৭,০০,০০০ টাকা নেয়। গত তিন মাস পূর্বে আবারও ইস্তেহারুল করিম টিপু সুলতান ৫,০০.০০০ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে। এক পর্যায়ে গত ২রা মার্চ স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথীর কাছে যৌতুকের ৫ লাখ টাকা দাবি করে দিতে না পারায় স্ত্রীকে মারধর করে আহত করে।
এঘটনায় গত ৭ মার্চ স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী নান্দাইল মডেল থানায় স্বামী ইস্তেহারুল করিম টিপু সুলতান কে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলার অন্য আসামীরা হলেন- জাহানারা বেগম (৫৭),সেপু আক্তার (৩৫),সুর্বণা আক্তার (৩৭)।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আল আমিন বলেন- নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামী টিপু সুলতান কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
https://slotbet.online/