• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে পাম্পকর্মীদের মারধরে যুবক নিহত, গ্রেফতার ৩

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৯ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের মারধরে যুবক নিরব হোসেন নিহত হওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের পিতা আলিমুর বিশ্বাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে, আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিজুল ইসলাম এবং সুরাট ইউনিয়নের কাস্টসাগরা গ্রামের সাফিয়ার রহমানের ছেলে দাউদ হোসেন।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফীন জানান, শনিবার রাতে যুবক নিহতের ঘটনায় তার পিতা আলিমুর বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরব আবারও সেখানে গিয়ে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে প্রতিবাদ করেন। এ সময় পাম্পের কয়েকজন কর্মচারী তাকে লাঠি দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আরাপপুর এলাকায় একটি ফিলিং স্টেশন ভাঙচুর এবং রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেয়। এর প্রতিবাদে রোববার সকালে পরিবহন শ্রমিকরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/