• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

১৭ বছর পর দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা, রোগীদের মানবিক সেবার তাগিদ এমপি হাসনাত আব্দুল্লাহর

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): দীর্ঘ প্রায় ১৭ বছর পর কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এমপি হাসনাত আব্দুল্লাহ।
সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে আসে তখন তারা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। সেই সময় চিকিৎসকদের আন্তরিক আচরণ ও সান্ত্বনামূলক কথা রোগীর মানসিক শক্তি বাড়ায় এবং অনেক সময় এতে রোগীর কষ্টও অনেকটা লাঘব হয়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ চিকিৎসকের ডিগ্রির চেয়ে বেশি গুরুত্ব দেয় তার ব্যবহার ও আন্তরিকতাকে। একজন চিকিৎসক রোগীর সঙ্গে কতটা সময় দেন এবং কতটা মনোযোগ দিয়ে কথা বলেন, সেটিই মানুষের কাছে বেশি মূল্যবান হয়ে ওঠে।
এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জন্য জীবনযাপন সহজ নয়। তারপরও নৈতিক দায়িত্ববোধ থেকে চিকিৎসকদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেবিদ্বার সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। এরপর ব্যক্তিগত সময় বা প্রাইভেট প্র্যাকটিস করা যেতে পারে।
সাংবাদিকদের প্রতিও তিনি অনুরোধ জানিয়ে বলেন, চিকিৎসকদের সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করলে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। চিকিৎসা একটি সংবেদনশীল পেশা, তাই তাদের উৎসাহিত করার মতো পরিবেশও থাকা প্রয়োজন।
এ সময় হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মচারীদের প্রতিও রোগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস ছালাম খাঁনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/