• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় প্রতারক চক্র সবুজ গ্রেফতার!

মোঃ আলামিন সরকার / ২৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবশেষে বহুল আলোচিত প্রতারক চক্রের সদস্য সবুজকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ!
গত ইং ২৮ শে ফেব্রুয়ারি শনিবার রাত অনুমান ৮.০০ ঘটিকায় উপজেলার শ্রীকোলা বাসস্ট্যান্ড হতে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
যাহার ওয়ারেন্ট ভুক্ত ১. CR 761/25 উল্লাপাড়া,
২.CR 987/25 শাহজাদপুর, এই দুটি মামলায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ সবুজ আহমেদকে গ্ৰেফতার করেছে।
তিনি সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমাগাতী দহপাড়া গ্রামের আব্দুল জুব্বার সরদারের ছেলে।

আজ বুধবার ৪ই মার্চ/২৬ইং দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শামীম হোসেন বলেন,আমি দীর্ঘদিন হলো ৩ লক্ষ টাকা দিয়েছি আরো মোঃ হাফিজুর খোর্দ্দ গ্ৰাম গজাইলের কাছ থেকে ৪ লক্ষ টাকা মিঠু কাছ থেকে ৪ লক্ষ টাকা মোন্নাফ কাছ থেকে ৩ লক্ষ টাকা জমি বন্ধকের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এভাবে অনেক লোকের টাকা জমি বন্ধক ও বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে সবুজ ও তাহার পিতা জুব্বার সর্দার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
সবুজ উপজেলার চয়ড়া, ভায়ড়া,খোর্দ্দ গজাইল, দহপাড়া, গয়হাট্রা, পূর্ণিমাগাতী, কয়ড়াসহ বিভিন্ন গ্রাম হতে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
এছাড়াও বিভিন্ন মেয়ের সাথে প্রেম ভালবাসার অভিনয় করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে এই সবুজ আহমেদ।
সম্প্রতি সবুজের নামে আদালতে একাধিক মামলা রয়েছে।
উল্লাপাড়া থানা সূত্রে জানা যায়, সবুজের নামে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
এলাকার লোকজনের অভিযোগ সবুজকে তার প্রতারণার কাজে প্রত্যক্ষ সহযোগিতা করে তার পিতা আব্দুল জুব্বার সরদার প্রতারক সবুজ ও তার পিতা আব্দুল জুব্বার সরদার জমি বন্ধক রাখার কথা বলে মোটা অংকের টাকা নেয়।
পরে জানা যায় একই জমি কমপক্ষে ৫ জনের নিকট বন্ধক রেখেছে। জানাজানি হলে সবুজ ও তার পিতা জমির শস্যের পরিবর্তে টাকা দিতে চাইতো।
কিন্তু বছরের পর বছর গেলেও তারা আর কোন টাকা বা শস্যের কোনোটাই পরিশোধ করেন নাই।
শুধু চয়ড়া গ্রামেই এরকম কমপক্ষে ১০ জন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যারা সবুজ ও তার পিতা জুব্বার সর্দার নিকট থেকে প্রায় ৪০ লক্ষ টাকা পাবে।
গ্রামের সহজ সরল মানুষকে সবুজ ও তার পিতা জুব্বার সর্দার স্ট্যাম্পে জমি বন্ধক লিখে দেয়।
কিন্তু জমি চাষাবাদের সুযোগ দেয় না।
এ নিয়ে ভুক্তভোগী কৃষকেরা কথা বললে সবুজ ও তার পিতা জুব্বার সর্দার বলে তাঁহারা যা ইচ্ছে করবে তাই হবে। তাদের এই ক্ষমতা ও ভয়ভীতি দেখিয়ে এলাকার মানুষজন অতিষ্ঠ।
গ্রামের সহজ সরল কৃষকেরা তাদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে।
চয়ড়া গ্রামের ভুক্তভোগী রাঙ্গা, মিঠু, মন্নাফ, মোমিন, দুলাল, আফসার ও দেলোয়ার জানায় প্রায় পাঁচ বছর হলো সবুজ ও তার পিতা মোঃ জুব্বার সর্দার নিকট থেকে আমরা ২৫ লাখের উপর জমি বন্ধকের টাকা পাবো যা তারা দিচ্ছে না।
ঠিক এভাবেই প্রায় গ্রামে সবুজ ও তার পিতার জমি বন্ধকের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রশাসনের প্রতি গয়হাট্রা,দহপাড়া,ও কয়ড়া এলাকাবাসী সবুজ ও তার পিতা জুব্বার সর্দার এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/