• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

আমি এই জনপদের সবার এমপি : সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ইজ্জত উল্লাহ, এমপি

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
“নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” আমি এখন এই জনপদের সবার এমপি। বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের দেশের বিবেক হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম এবং সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়ে প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও বস্তুনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সাবেক আমীর মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, দৈনিক নতুন সকালের বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, এনটিভির সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক বাংলার দ্রুত পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, দেলোয়ার হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু, মোজাহিদুল ইসলাম,
এস এম জাকির হোসেন, জাহিদুল ইসলাম, আর টিভির সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সুপ্রভাত ঢাকা’র বিশেষ প্রতিনিধি ফারুক হোসেন রাজ, মোর্তজা হাসান, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জবাবদিহি’র প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, তাজ উদ্দিন রিপন, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপুসহ আরও অনেকে। মতবিনিময় সভায় কলারোয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/