• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

অনুমোদনহীন মিষ্টি উৎপাদন, ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ঝিনাইদহে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগে সুইট হোটেল’কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরে পরিচালিত অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকি এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের বিভিন্ন ফলের দোকান, তেল পাম্পসহ একাধিক প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় একটি সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি করছে। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম, পরিদর্শক মামুনুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/