• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পিতার মুখে ভাত তুলে দিতে পারলেন না হাফেজ হোসাইন ; ‎ঝিনাইদহে ট্রাকের চাপায় প্রাণ গেল এক রোজাদার কিশোরের ‎

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

‎আবু বক্কর সিদ্দিক স্বপন :
‎ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নৃসিংহপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন (১৪) কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে। তিনি যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসাইন নিয়মিত তার শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে যেতেন এবং নিজ হাতে বাবাকে খাইয়ে দিতেন। আজ ২ মার্চ সোমবারও রোজা অবস্থায় সকালে বাইসাইকেলে করে নৃসিংহপুরের একটি ইটভাটায় কর্মরত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন।

‎ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িবাহী ট্রাক পিছন দিক থেকে তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎এ সময় সাইকেলে থাকা তার বন্ধু প্রান্ত আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে চালক পুলিশ হেফাজতে রয়েছে।

‎এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/