• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষাকেন্দ্রে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ৬ মাসের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-এর অধীনে সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা চলাকালে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা কলেজ কেন্দ্রে। পরীক্ষা চলার সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এ সময় তার কাছে একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। বিষয়টি দ্রুত দায়িত্বপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরে উপস্থিত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) জনাব আরিফুল ইসলাম সামারি ট্রায়ালের মাধ্যমে ঘটনাস্থলেই অভিযুক্তকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটক ব্যক্তির নাম আইডি কার্ড অনুযায়ী মর্জিনা খাতুন (৩৭) বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা ও প্রতারণা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/