দিনাজপুরের বিরল উপজেলায় দিনব্যাপী গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদ নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩ পর্যায় প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদ নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ককর্মশালায় সভাপতির বক্তব্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক বলেন, গ্রাম আদালতে নারী সদস্যদের অগ্রগতির ভূমিকা পালনের বিকল্প নেই। গ্রাম আদালত সাধারণ জনগণের ন্যায়-বিচারে সকলের অগ্রগতিতে ভূমিকা থাকলে সাধারণ জনগণ ন্যায়বিচার পেতে সমস্যার সম্মুখীন হবে না। গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে সাধারন মানুষ উপকৃত হবেন। এ জন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের বিকল্প নেই। সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোট খাটো বিরোধগুলো আদালত এ না গিয়ে, ইউনিয়ন পরিষদ এ গ্রাম আদালত এ মীমাংসা করা যায়, সেই উদ্যোগ গ্রহণ করা জরুরি। গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। এই কার্যক্রমের সফল বাস্তবায়নের অংশীদার হলেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ধরনের দিকনির্দেশনার ভিডিও চিত্র প্রদর্শন করেন দিনাজপুর ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্রাম আদালত প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মোছাঃ আয়েশা খাতুন । কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যাগন।
https://slotbet.online/