• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে কোন আপোষ নয় গণসংবর্ধনা অনুষ্ঠানে, এস. এম.ফয়সল

মোঃ নজরুল ইসলাম খান / ৬৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব। জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতেও আমি পিছপা হবো না।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে কেউ সাময়িকভাবে কষ্ট পেলেও জনস্বার্থে কোনো ছাড় দেয়া হবে না।’
এসময় তিনি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, মানুষের সুখ-শান্তি নিশ্চিত করাই তার প্রথম দায়িত্ব এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
চা বাগানবাসী শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, “চা বাগান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ আমরা গড়ে তুলবো। কারও সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে।’
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।” এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংবর্ধনা সভায় নেতাকর্মীরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাটকে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। বর্তমানে মাধবপুর একটি শিল্প এলাকা। এখানে বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জনগণের প্রত্যাশা তিনি মাধবপুর- চুনারুঘাটকে দেশের মডেল হিসেবে গড়ে তুলবরন।
উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজু মিয়া, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনোজ কুমার পাল, যুগ্ম আহবায়ক স্বপন রায়, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন, সুরঞ্জন পাল, বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল, আলফাজ মহালদার, আবিদ হোসেন, মীর আব্দুল আলিম বাদল, আমজাদ আলী শাহীন, হাফেজ ফরিদ মিয়া, মিছিরউদ্দিন, জয়নাল মহালদার, জালালউদ্দিন, আবদাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, ছাত্রদল আহবায়ক মোঃ মারুফ মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, শ্রমিক দলের আহবায়ক মোঃ মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, মহিলা দলের নেত্রী রেজিয়া সুলতানা তরফদার প্রমুখ।
এর আগে বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত এবং বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচছা এবং সম্মাননায় সিক্ত হয়ে যান নব নির্বাচিত সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/