আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও খাজনার নামে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার দুপুরে বাজার এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বাজার ইজারাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।
ব্যবসায়ীরা জানান, জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ ইজারামূল্য বেশি নির্ধারণ করেছে—এমন অজুহাতে বাজারের ইজারাদার খেয়ালখুশি মতো অতিরিক্ত টাকা আদায় করছেন। নির্ধারিত খাজনার বাইরে রশিদবিহীন অর্থ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতি মাসে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
https://slotbet.online/