• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

দেবীগঞ্জে টি আর কাবিখা বরাদ্দে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

মোমিন ইসলাম সরকার / ৫৯ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌমারী এলাকায় ২০২৫–২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য মাসুদ প্রকল্পটির কাজ বাস্তবায়ন করেন। তবে রাস্তায় প্রয়োজনীয় পরিমাণ মাটি না দিয়ে সামান্য মাটি ফেলে শুধু ঘাস সরানো হয়েছে। ফলে বর্তমানে রাস্তা ধুলোময় হয়ে পড়েছে এবং জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যাও দেখা দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, মৌমারী নগরডাঙ্গা নতুন মসজিদ থেকে বানিয়াপাড়া বাদশার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ১ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের ধারণা, প্রকৃতপক্ষে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি ব্যয় করা হয়নি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/