• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

র‌্যাব-১৪-এর অভিযানে গৌরীপুর থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ কামরুল হাসান লিটন: (ময়মনসিংহ)- / ২৬ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার একটি নাবালিকা ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মাসুদ (৪০), জেলা—ময়মনসিংহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি মোঃ মাসুদ দীর্ঘদিন ধরে বাদীর নাবালিকা মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পিতা তাকে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে সতর্ক করেন। কিন্তু গত ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টা ০০ মিনিটে বাদীর নাবালিকা মেয়েকে বসতঘরে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসামি।

ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে গৌরীপুর থানা-এ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি গৌরীপুর থানার মামলা নং-০৬, তারিখ-০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ধারা—২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) অনুযায়ী রুজু করা হয়। মামলা দায়েরের পর থেকেই সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায়, আসামির অবস্থান নিশ্চিত হয়ে ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. আনুমানিক রাত ০৩:২০ মিনিটে র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল দুর্গাপুর থানা-র গাওকান্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মাসুদ (৪০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/