• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীর বাবাকে মারধরের অভিযোগ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ৬৪ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— ঝিনাইদহ সদর পৌরসভার শিকারপুর দক্ষিণপাড়ায় এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনুষ্কা মন্ডলকে একই গ্রামের অন্তর নামের এক যুবক প্রেমের প্রস্তাব দেন। অনুষ্কা রাজি না হওয়ায় বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তার বাবা গোপাল মন্ডল (৩৮), পেশায় কৃষক, শান্তিপূর্ণভাবে বিষয়টি মীমাংসার জন্য অন্তরের বাড়িতে যান এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার অনুরোধ জানান।

অভিযোগ রয়েছে, এ ঘটনার জের ধরে আজ সকাল আনুমানিক ১০টার দিকে অন্তর, তার বাবা ও জেঠো মিলে গোপাল মন্ডলের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে চলেছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/