• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আলী আজম আবু বকরের

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৪৯ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বকর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা কিংবা পণ্যের অবৈধ মজুদ করে দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

রোববার তিনি ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলা এলাকায় প্রচার মাইকিংয়ের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন। প্রচার মাইকে জানানো হয়, এখন থেকে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

এতে বলা হয়, সকল প্রকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। কেউ এসব অপরাধে জড়িত থাকলে স্থানীয় পুলিশকে জানানোসহ প্রয়োজনে সংসদ সদস্যকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি, পণ্য মজুদ ও ভেজাল রোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। এসব অনিয়মে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংসদ সদস্য।

এদিকে ঝিনাইদহ-২ (সদর–হরিণাকুন্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি ২০০১-০৬ মেয়াদে নির্মিত হলেও দীর্ঘদিন অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। পাশাপাশি ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

পরে তিনি শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/