• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মাধবপুরে বিপুল পবিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-২

মোঃ নজরুল ইসলাম খান / ৪৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১২৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করেন। রাতের অভিযানে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারুয়া এলাকায় কয়েকজন চোরাকারবারীকে বস্তাবর্তি মালামাল নিয়ে প্রবেশ করতে দেখে টহলদল ধাওয়া দেয়। এ সময় পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান।
পৃথক অভিযানে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন নোয়াপাড়া সুপার মার্কেটবাজার এলাকায় ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে একটি সবুজ রংয়ের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামালে ০২ জন ব্যক্তি সিএনজি রেখে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে সিএনজির ভেতর থেকে ১০টি পোটলা নীল পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মোঃ খসরু মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৩০) ও একই উপজেলার আশুরাইল গ্রামের মৃত হাজী চুনু মিয়ার পুত্র মোঃ রুক্কু মিয়া (২৮)।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/