খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় ও বি এস টি আই অনুমোদন না থাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে ২টি প্রতিষ্ঠান আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা ও শেখ ফুড এন্ড কফি হাউস বেকারি কে ৩ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এই অভিযানের নেতৃত্ব দেন। বাজার তদারকিকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠানের দ্রব্যে মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করা ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ৭(সাত) হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত সহায়তা দিতে খানজাহান আলী থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক দিনারা জামান জানান, আর এক দিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান মাস বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তারা যাতে প্রতারিত না হয়, কোন অবস্থাতেই মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রয় না করা সেজন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের স্বচ্ছতার সাথে ব্যবসা করার এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/