আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— মর্নিং বেল চিলড্রেন একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনূর আলম লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক (শিক্ষা) শাহিদা খাতুন।
অনুষ্ঠানে শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৯ জন দেশসেরা শিক্ষার্থীকে আলাদাভাবে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এ বছর মর্নিং বেল চিলড্রেন একাডেমি থেকে সর্বোচ্চ ৭০ জন ট্যালেন্টপুলসহ মোট ১১৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যা ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ অর্জন বলে জানানো হয়।
https://slotbet.online/