• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতা আহত ১৫

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি ; / ১৭ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়ায় নামে। এক পর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে রাব্বি (২৬) নামে ধানের শীষের এক সমর্থককে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/