ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি জোট ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন ভোট বাতিল ও পুনঃভোটের দাবি করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সমর্থকরা ভোটের আগে ও ভোটের দিনে নানা অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছেন।
জসিম উদ্দিন বলেন, সুবিল ও মোহনপুর ইউনিয়নে অবৈধ অর্থ বিতরণের সময় প্রতিদ্বন্দ্বীর অনুসারীরা স্থানীয়দের হাতে আটক হয়েছেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ কয়েকজন আটক হয়েছে, এবং তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে ব্যালট আগেই সিল মেরে রাখা হয় এবং ভোটের শেষ ঘণ্টায় ব্যালট বাক্সে ঢোকানো হয়।
তিনি বলেন, “প্রতিবাদ জানিয়ে আমি ভোট বর্জন করেছি। আমার নিজ কেন্দ্রেও পরাজিত দেখানো হয়েছে এবং প্রতিদ্বন্দ্বীর কেন্দ্র গোপালনগরে কোনো ভোট দেখানো হয়নি। অনেক কেন্দ্রেই সমর্থকদের ভয়ভীতি ও মারধর হয়েছে, নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং সাংবাদিকদের নির্দিষ্ট প্রার্থী বিরুদ্ধ সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেওয়া হয়েছে।”
জসিম উদ্দিন দেশবাসী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।” সংবাদ সম্মেলনে বিএনপি ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/