মোঃ নজরুল ইসলাম খান, হবিগঞ্জ -৪ (মাধবপুর -চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় তিনি ১লাখ ২ হাজার ৭৮২ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী মাধবপুর উপজেলায় ৯৪টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১লাখ ১১ হাজার ৫০৬। মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ৩৯ হাজার ৮৮১ এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ১১হাজার ২৪২।
অন্যদিকে চুনারুঘাট উপজেলায় ৮৯ টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৭৫ হাজার ১৭০। মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ৪৪ হাজার ১৫ এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ১৪ হাজার ১৮১।
দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৭৮। মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ৮৩ হাজার ৮৯৬ এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ২৬ হাজার ৪৪৬।
হবিগঞ্জ জেলার নির্বাচিত ৪টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ মো. ফয়সল। তিনি নির্বাচনের আগে বলেছিলেন এটাই আমার জীবনের শেষ নির্বাচন। মাধবপুর-চুনারুঘাটের জনগণ তার সেই কথার মূল্যায়ন করেছেন এবং বিপুল ভোটে বিজয়ী করেছেন।
https://slotbet.online/