• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান ইভার্স ইজাবস

নিজস্ব প্রতিনিধি মো: শামীম হোসাইন / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইভার্স ইজাবস জানান, পরিদর্শন করা কেন্দ্রে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি। কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক নির্বাচন—এটাই আমাদের প্রত্যাশা। শুধু রাজধানী নয়, সারা দেশেই যেন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা সে আশাই করছি।”

ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান জানান, প্রাথমিকভাবে তাদের দল নির্বাচনের সার্বিক পরিবেশ এবং নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, “পরবর্তীতে আমরা আরও তথ্য সংগ্রহ করে বিস্তারিত মূল্যায়ন জানাতে পারব।”

এর আগে, নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টেপাল্টে দেখান এবং সেটি সঠিকভাবে প্রস্তুত করে ভোটগ্রহণের জন্য স্থাপন করেন। এরপর নির্ধারিত সময়েই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/