• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

পিরোজপুরে তিনটি আসনে নির্বাচনী নিরাপত্তায় সেনা-বিজিবি-পুলিশসহ ৮,৬২২ সদস্য

মো. শামীম হোসাইন / ৮৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ৪১৮টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর মোট ৮ হাজার ৬২২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হয়েছে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। এসব ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য জেলায় ৪১৮টি ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বুধবার পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান এবং নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ১ হাজার ৬০০ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া নৌ-পুলিশের ৬৮ জন, সেনাবাহিনীর ৮০০ জন, বিজিবির ৪৬৩ জন, ব্যাটালিয়ন আনসারের ১১২ জন, র্যাবের ৬৫ জন, কোস্টগার্ডের ৮০ জন এবং আনসার ও ভিডিপির ৫ হাজার ৪৩৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

ভোটকেন্দ্র এলাকায় পর্যবেক্ষণ জোরদার করতে পুলিশের ২৬৬টি বডি-অন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১৩৪টি অনলাইন ক্যামেরা এবং ১৩২টি অফলাইন ক্যামেরা থাকবে। পাশাপাশি র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/