• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাব-১৩ ব্রিফিং দিয়েছে

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার / ১৮ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবীর।

ব্রিফিংয়ে তিনি বলেন,দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার বিভিন্ন ধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে প্রহণ করেছে।

তিনি আরো বলেন,আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। দিনাজপুর জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে ৮৪৪ টি। র‍্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের আওতাধীন র‍্যাব এর ১২ টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি, কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল টিমের কার্যক্রম তদারকি করবেন।

র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে। এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। র‍্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপুর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে। এছাড়া, র‍্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে র‍্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি, র‍্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।

র‍্যাব-১৩ এর আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে কাজ করে যাবে।
এছাড়াও, ‘সুরক্ষা,অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প কাজ করে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্ন ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র‍্যাব-১৩ তথা সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,মো. মনোয়ার হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/