• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

১৭ বছর পর নতুন বাংলাদেশ পেয়েছি, ন্যায়–ইনসাফের স্বপ্ন পূরণ হবে ১২ ফেব্রুয়ারির সিদ্ধান্তে: মাসুদ সাঈদী

মো. শামীম হোসাইন / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা পরিবর্তন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আজও তার বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইনি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন ছিল, তা বারবার ভঙ্গ হয়েছে। প্রতিটি নির্বাচনে জনগণ আশায় বুক বেঁধে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছে; কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি।”

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বারবার ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জনগণের প্রত্যাশা ও বিশ্বাসকে বারবার অবমূল্যায়ন করা হয়েছে।

বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে সাঈদীপুত্র বলেন, “গত ৫৪ বছরে যারা বা যে দলই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের কপাল ও পকেটের উন্নয়ন করেছে। দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি। কেউ ৫ বছর, কেউ ১০ বছর, আবার কেউ ১৫ বছর টানা ক্ষমতায় থেকে উন্নয়নের গল্প শুনিয়েছে। কিন্তু সেই উন্নয়ন ছিল শুধু মুখের কথা—বাস্তবে তার কোনো প্রতিফলন জনগণ পায়নি।”

তিনি আরও বলেন, উন্নয়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের সম্পদ লুটপাট হয়েছে, অথচ সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেছে।

এ সময় মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, তিনি তাঁর পিতা শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান।

তিনি বলেন, “আমার পিতা যেমন উন্নয়ন ও কল্যাণমূলক কাজের পরিকল্পনা বই আকারে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, আমিও তেমনিভাবে জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি উপহার দিতে চাই। আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন, তবে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।”

নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/