• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ভোটাধিকার প্রয়োগে নাগরপুরবাসীর প্রতি ছাত্র নেতাদের আহ্বান

স্টাফ রিপোর্টারঃ / ১৯ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (২০২৬), রবিবার দুপুরে নাগরপুর সদর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন ছাত্র নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় নেতা আরমান খান, সোনা মিয়া, ও মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নাগরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে জনগণের প্রত্যক্ষ মতামতই হবে দেশের ভবিষ্যতের ‘চাবি’। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে কর্মসূচিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/